Tuesday, June 7, 2016

রমজানের প্রথম দিনে মগবাজার উড়ালসড়কে দীর্ঘ যানজট



রমজানের প্রথম দিনেই রাজধানীজুড়ে ছিল প্রচণ্ড যানজট। এতে                                                             হলি ফ্যামিলি হাসপাতাল-সাত রাস্তা উড়ালসড়কের এ-প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আটকে থাকা গাড়ি আর গাড়ি। গতকাল মঙ্গলবার রমজানের প্রথম দিনে এই উড়ালসড়কে ছিল দীর্ঘ যানজট। এমনকি নিচের সড়কেও ছিল যানবাহনের ভিড়।



গতকাল বেলা পৌনে দুইটার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, বেইলি রোডের মুখ থেকে রমনা থানা পেরিয়ে উড়ালসড়কের প্রবেশপথ পর্যন্ত যানবাহন 
আটকা। তবে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়ক ছিল কিছুটা ফাঁকা। আনুদ্বীপ সিএনজি স্টেশনের পাশে যানবাহন ঠাসা। ওপর থেকে দেখা যায়, নিচে মগবাজার চৌরাস্তা থেকে মৌচাক, বাংলামোটর ও টঙ্গী ডাইভারশন রোডের দিকে যানজট। 
রমনা প্রান্ত থেকে উড়ালসড়কে ওঠার পর গাড়িগুলো এগোচ্ছিল শম্বুকগতিতে। বেলা আড়াইটার দিকে উড়ালসড়কের হাতিরঝিল অংশে ব্যবসায়ী আবদুস সালাম গাড়ি থেকে নেমে আসেন। তাঁর ক্ষুব্ধ স্বগতোক্তি, ‘এত টাকা খরচ করে ফ্লাইওভার বানিয়ে তাহলে কী লাভ হলো?’ 
বেলা তিনটার দিকে সাত রাস্তা প্রান্তে দেখা যায়, উড়ালসড়কের ওপরে এবং নিচে সর্বত্রই যানবাহন ঠায় দাঁড়িয়ে। যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। বললেন, ‘অফিস ছুটির পর মাঝে মাঝে ফ্লাইওভারে গাড়ির ভিড় বাড়ে। কিন্তু আজ অনেক বেশি।’ 
মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার প্রকল্পের হলি ফ্যামিলি-সাত রাস্তা অংশ চালু হয় গত ৩০ মার্চ। মৌচাক-বাংলামোটর অংশের বাকি কাজ চলতি জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু চলতি মাসে এই অংশটি চালু করা সম্ভব হবে কি না, কর্তৃপক্ষ জানাতে পারেনি। বাকি অংশ অর্থাৎ মৌচাক, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইন চৌধুরীপাড়া (রামপুরা) এবং শান্তিনগর চৌরাস্তার অংশের কাজ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। পুরো উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন ৫০ হাজার মোটরযান এর ওপর দিয়ে চলাচল করতে পারবে বলে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ জানায়। নজটের ছবিটি ক্যামেরাবন্দী করেছেন সাজিদ হোসেন সাজিদ হোসেন

1 comment: